সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইন্টারনেট কানেকশন বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে??

ইন্টারনেট কানেকশন বারবার ডিসকানেক্ট হয়ে গেলে করণীয় কাজ

 

 

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক কারণেই ইন্টারনেট সংযোগে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এমন হলে কী করবেন?আইপি ঠিকানায় সমস্যা হলে:কাজ বন্ধ হয়ে গেলে IPConfig-এর মাধ্যমে TCP/IP network configuration-এর বর্তমান অবস্থা দেখে DHCP I DNS সেটিংসকে রিফ্রেশ করতে হবে।
এটি করতে উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেমের স্টার্ট মেনুতেcmd লিখে Ctrl + Shift + Enterচাপুন। কমান্ড প্রম্পট এলে এখানেipconfig লিখে Enter করলে ইন্টারনেট প্রটোকলের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করা যাবে। আবারipconfig/release লিখে এন্টার করলে বর্তমান আইপি ঠিকানা মুক্ত হবে।
তারপর আবার ipconfig/renewলিখে এন্টার করলে নতুন আইপি ঠিকানা পাওয়া যাবে। যদি এই কমান্ড চালালে সমস্যা দেখা দেয় তাহলে আবার Ipconfig/Renewলিখে এন্টার করুন।

ওপরের কমান্ডগুলো চালানোর পর সমস্যা থেকে গেলে স্টার্ট মেনুতেnotepad লিখে এন্টার করুন।

এখানে প্রথম লাইনেipconfig/release লিখে এন্টার করুন।
দ্বিতীয় লাইনে আবারipconfig/renew লিখে নোটপ্যাডের File-এ গিয়ে Save asচাপুন।
iprenew.bat নামে ফাইলটি ডেস্কটপে সেভ করে নিন।
এবার যখনই সমস্যা হবে এই ফাইলে দুই ক্লিক করলে সমস্যা সমাধান হবে।
ডিএনএস ক্যাশে সমস্যা হলে:ডিএনএস ক্যাশ ক্ষতিগ্রস্ত হলে ঘন ঘন ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দেয়। রিসেট বা ফ্ল্যাশ করে ক্যাশের এই সমস্যাকে দূর করা যায়।

আগের চালু থাকা কমান্ড প্রম্পটের বক্সে ipconfig/flushdns লিখে এন্টার করুন। Successfully flushed the DNS Resolver Cache বার্তা দেখিয়ে নিশ্চিত করবে।

পরেরবার ipconfig/registerdnsলিখে আবার এন্টার করুন।
হোস্ট ফাইলে যেকোনো প্রোগ্রামের ডিএনএস রেকর্ড হয়ে যাবে এবং ডিএনএস ক্যাশের সমস্যা দূর হবে।

নেটওয়ার্ক টুল দিয়ে মেরামত:উইন্ডোজ ৭ বা ৮-এর নেটওয়ার্ক সম্পর্কিত যেকোনো সমস্যা নানা ধাপে ঠিক করতে উইন্ডোজেই তার সমাধান আছে। এ জন্য Control Panel থেকেNetwork and Sharing Center-এ যাবেন। এর নিচে Troubleshoot Problems-এ ক্লিক করে পরের পর্দার Internet Connection-এ ক্লিক করতে হবে।

এভাবে পরবর্তী ধাপ অনুসরণ করলে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সমস্যা খুঁজে নিয়ে তার সমাধান করা যাবে।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কম্পিউটার ব্যবহারে ১০০+ সমস্যার সমাধান (২য় পর্ব)

51. কম্পিউটারের কনফিগারেশন জানার উপায় আমাদের সমাধান:  কম্পিউটারের বেসিক কনফিগারেশনগুলো জানার বেশ কয়েকটি উপায় রয়েছে। মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রোপ্রার্টিজে গিয়...

মনিটর ঝাপসা বা ছবি কাঁপলে কি করতে পারি?

মনিটর ঝাপসা বা ছবি কাঁপলে কি করতে পারি?   সমাধান: যদি মনিটর ঝাপসা মনে হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে। যদি উইন্...